Thursday May 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ এ ০৭:১৭ PM

এক নজরে

কন্টেন্ট: পাতা

এক নজরে উপজেলা সমবায় কার্যালয়, মহেশখালী, কক্সবাজার:

স্থানীয় সরকার, পল্লী ‍উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন সমবায় অধিদপ্তর বাংলাদেশের পল্লী ও শহরাঞ্চলের দরিদ্র-অসহায় জনগোষ্ঠীকে একত্রিভুত করে সমবায় সমিতি গঠনের মাধ্যমে সমবায়ীদের ‍উন্নয়ন তথা সরকারী পতিত জমিতে কৃষি ও মৎস্যচাষ, লবণ উৎপাদন, ক্ষুদ্র ক্ষুদ্র পূঁজি গঠন, হস্ত ও কুঠির শিল্প গঠন এবং ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের ‍আর্থসামাজিক অবস্থার ‍উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ন অবদান রাখছে। দারিদ্র বিমোচনের লক্ষ্যে সরকারের জাতীয় কর্মসূচি তথা আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নেও সমবায় গুরুত্বপূর্ন ভুমিকা পালন করছে। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থয়নে ও উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় সমবায় বিভাগ বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করছে।

স্থানীয় সরকার, পল্লী‍ উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন মহেশখালী উপজেলায় ১৯৮৪ সালে উপজেলা সমবায় কাযালয়, মহেশখালী, কক্সবাজার স্থাপিত হয়।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন